হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

রাজারহাটে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৯ বার

‎জাহিদ হাসান,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

‎কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটি গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC)-এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৯ জুন) বিকেলে স্থানীয় ভাটি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্ব সফলভাবে সম্পন্নকারী কিশোরীদের মাঝে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘অ্যাচিভমেন্ট সার্টিফিকেট’ (Achievement Certificate) প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষক রাম জীবন এবং স্থানীয় ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ কর্মসূচি গ্রামীণ কিশোরীদের আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎অনুষ্ঠানে স্থানীয় কিশোরী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রথম পর্ব সফলভাবে সম্পন্নকারী ‘স্বপ্নসারথি’ কিশোরীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!