হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের ৩৪ সদস্যের কমিটি গঠন

প্রকাশ: 24 August 2026, 11:48 PM পড়া হয়েছে: ২১ বার

জাহিদ হাসান, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটে আলহাজ্ব মো: শাহাজাহান আলীকে সভাপতি ও এস এম কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ‘অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠন’ রাজারহাট উপজেলা শাখার ৩৪ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজারহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এ কমিটি চূড়ান্ত করা হয়। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সদস্যদের কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ৩৪ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি আগামী তিন বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। সভায় সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটির মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!