হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

যে কোন মুল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন সফল করবে সরকার — মীর্জা ফখরুল

প্রকাশ: 5 July 2026, 05:03 PM পড়া হয়েছে: ২৭৪ বার
যে কোন মুল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন সফল করবে সরকার -- মীর্জা ফখরুল
যে কোন মুল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন সফল করবে সরকার -- মীর্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোন মুল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তাবায়ন সফল করবে সরকার । সেই পরিকল্পনার মধ্যদিয়ে এ অঞ্চলের মানুষ, তিস্তা অববাহিকার মানষ তারা তাদের নতুন জিবন ফিরে পাবে – এ কথা সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। তিনি শনিবার বিকালে শহরের এমটি হোসেন ইন্সটিটিউট মাঠে মাদক বিরোধী ও সামাজিক অপরাধ দমনে গঠিত  ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদক সমস্যা যদি আমরা দূর করতে পারি, সামাজিক অন্ধকারগুলো যদি দূর করতে পারি তাহলে নিশ্চয় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। 

মন্ত্রী বলেন, আমাদের তরুন নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে একটা অবস্থা সৃষ্টি হয়েছে।  আমরা সে লক্ষে কাজ শুরু করেছি। 

আলোকিত লালমনিরহাট গঠনে মাদক বিরোধী ও সামাজিক অপরাধ দমনের আন্দোলন সারাদেশে ছড়িয়ে যাবে উল্লেখ করে  বিএনপির মহাসচিব বলেন, মাদকের কারনে যুবসমাজ পরাজিত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। জনগনকে সঙ্গে নিয়ে জনগণের মধ্য থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কাজটি আসাদুল হাবিব দুলু (ত্রাণমন্ত্রী) তার এলাকায় শুরু করেছেন।

মীর্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান তিনি তা দেখতে পাবেন। তারেক রহমানের নেতৃত্বে দেশে আজকে অনন্য বিপ্লবের সূচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালবখনন কর্মসুচী, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানসহ আরো অনেক কর্মসূচী শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়নসহ সব কিছুর মধ্যে দিয়ে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। তারেক রহমান শুধু প্রতিশ্রুতি দেন না, তিনি তা কার্যকর করার পদক্ষেপ  নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ‘আলোকিত লালমনিরহাট ‘ কমিটির প্রতিষ্ঠাতা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হাসান। বক্তব্য দেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য রাজীব প্রধান প্রমুখ।

পরে মাদক বিরোধী ও সামাজিক অপরাধ দমন শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। 

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!