খুলনা প্রতিনিধিঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
সভায় তিনি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের সহযোগিতার প্রশংসা করেন। একইসঙ্গে আগামী ২১ ফেব্রুয়ারির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
আলোচনায় জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে নগরীর শহিদ হাদিস পার্ক-এর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে খুলনা সিটি কর্পোরেশন। মহান শহিদ দিবসে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর বিভিন্ন মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাছলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা
যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদদের স্মরণে খুলনায় প্রস্তুতি সভা
প্রকাশ: 16 February 2026, 11:06 PM
পড়া হয়েছে: ১১৩৭২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
9 minutes আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply