মানিকগঞ্জ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিএনপি, জামায়াতসহ ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ করে যাচাই-বাছাই শেষে যেসব মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বাতিল করা হয়েছে।
মানিকগঞ্জ-১ আসন
এ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী ও জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খান।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডা. আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মো. খোরশেদ আলম, গণঅধিকার আন্দোলনের মো. ইলিয়াস হোসেন এবং খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।
মানিকগঞ্জ-২ আসন
এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির প্রার্থী এস এম আবদুল মান্নান।
এ আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।
মানিকগঞ্জ-৩ আসন
এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— বিএনপির বিদ্রোহী প্রার্থী আতাউর রহমান আতা, স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম, এবি পার্টির প্রার্থী রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন।
এদিকে বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
কুড়িগ্রাম
মানিকগঞ্জে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি–জামায়াতসহ ১৮ জনের মনোনয়ন বৈধ
প্রকাশ: 4 January 2026, 11:44 PM
পড়া হয়েছে: ৬১১২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
3 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply