হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারী থানায় নতুন ওসি এম. আর. সাঈদের যোগদান, সাংবাদিকদের সহযোগিতা কামনা

প্রকাশ: 6 November 2026, 07:48 PM পড়া হয়েছে: ১৪৬৫ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এম. আর. সাঈদ। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখ অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে ভূরুঙ্গামারী থানায় দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা।

নতুন কর্মস্থলে যোগদানের পর নবাগত ওসি এম. আর. সাঈদ ভূরুঙ্গামারী থানা মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে এক শুভেচ্ছা ও পরিচিতিমূলক বার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি নিজের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার পাশাপাশি ভূরুঙ্গামারী থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দৃঢ় প্রত্যয়ের কথা জানান।

এ সময় তিনি দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, ভূরুঙ্গামারী থানায় নবাগত ওসি এম. আর. সাঈদের যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মহল। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের সাফল্য, পেশাগত দক্ষতা ও সার্বিক মঙ্গল কামনা করেন। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে তাঁর ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!