হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেনের ইন্তেকাল

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫২ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উপজেলা শাখার -এর আমির আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।দীর্ঘদিন ধরে তিনি জামায়াতে ইসলামীর আন্দোলন, দ্বীনি কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি একজন সজ্জন, পরোপকারী ও আদর্শবান ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মরহুম আনোয়ার হোসেনের মৃত্যুতে সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!