হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ভূরুঙ্গামারীর মিলনী বাজারে গভীর রোতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হলো রোবট সদৃশ্য বস্তু,

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৬৭ বার
ভূরুঙ্গামারীর মিলনী বাজারে গভীর রোতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হলো রোবট সদৃশ্য বস্তু,
ভূরুঙ্গামারীর মিলনী বাজারে গভীর রোতে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হলো রোবট সদৃশ্য বস্তু,


ভূরুঙ্গামারীর (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
এবার ভূরুঙ্গামারীর প্রত্যন্ত এলাকার মিলনী বাজারের সিসি ক্যামেরায় রেকর্ড হলো রোবট সদৃশ্য বস্তুর চলাফেরা।
১৬ ফেব্রুয়ারী গভির রাতের ফুটেজে দেখা যায় রোবট সদৃশ্য চলন্ত একটি বস্তু। বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা
কল্পনা শুরু হয়েছে জেলা জুড়ে। নড়ে-চড়ে বসেছে প্রশাসন।
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনি বাজার নামক স্থানে। ওই
বাজারের আলাউদ্দিন ইলেকট্রেনিক্স ও হার্ডওয়ারে দোকানের নিরাপত্তার জন্য লাগানো সিসি টিভি
ক্যামেরায় ১৬ ফেব্রুয়ারী রাত ৩.৩৫ মিনিটে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় লাইট জ্বালিয়ে চার পায়ে
লাফিয়ে দৌড়াচ্ছে রোবট সদৃশ্য একটি বস্তু। কয়েক সেকেন্ডেই ক্যামেরার দৃষ্টির বাইরে চলে যায় সেটি।
পরদিন দোকানের মালিক সিসি টিভির ফুটেজ দেখতে গিয়ে এটি ধরা পড়ে। মোবাইলে মোবাইলে ভিডিও ছড়িয়ে
পড়তে এলাকা জুড়ে হইচই পড়ে যায়। ভারতীয় কাঁটাতার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কুড়িগ্রামের
ভূরুঙ্গামারী উপজেলার মিলনী বাজার এটি। ঘটনার পর থেকে নানাভাবে আলোচনায় বিষয়টি চলে আসছে। বুধবার
সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে আসে কচাকাটা থানা পুলিশ। তবে এটি
আসলে রোবর্ট কিনা বা রোবট হলেও কারা পরিচালনা করেছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছেনা। তবে
কৌতুহল ও আতংক রয়েছে মানুষের মাঝে।
আলাউদ্দিন ইলেক্ট্রনিক্স ও হার্ডওয়্যার দোকানের মালিক রোকনুজ্জামান রোকন বলেন, এর আগে আমাদের
দোকান চুরি হয়েছিল। তারপর আমরা সিসি ক্যামেরা লাগাই। গতকাল মঙ্গলবার রাতে আমার ছোট ভাই সিসি
ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখতে পায় দোকানের সামনে দিয়ে রাত সাড়ে তিনটার পরে রোবর্ট দৌড়ে
যাচ্ছে। পরে ওটা ফেসবুকেও দেয়া হয়।
রোকনের ছোট ভাই নাজমুল হোসেন বলেন, প্রতিদিন আমরা কম বেশি ভিডিওগুলো দেখি। ওইদিন রাতে বাজারের
পাশে এক বাড়ি থেকে গরু চুরি হয়। এ কারণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) ৯টার দিকে আমরা সিসি ক্যামেরার
ফুটেজ চেক করতে বসি। এটি প্রথমে মনে হয়েছিল সাইকেলের মতো। আবার দেখি তখন দেখা যায় রোবর্ট দৌড়ে
যাচ্ছে। তার কিছু পরে একটা মোটরসাইকেল যায় খুব দ্রুত গতিতে এবং তারা ফিরেও আসে।
পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া জানান, তিনি দেখেছেন রোবর্টটিকে। বলেন, প্রতি রাতে দোকানে
থাকি। সারারাত ঘুমাইনা। ওই রাতে তিনটার পরে দেখি একটা কেমন শব্দ। কিসের শব্দ বুঝতে পারি নাই। পরে
টিনের ফাঁক দিয়ে দেখি ওইটা লাফায় লাফায় যাচ্ছে। চারটা পা। মাথায় লাইট। দেখে ভয় পাইছি। গিয়ে শুইছি।
কয়েক মিনিট পর একটা মোটরসাইকেল খুব জোরে ওদিকে যায়। আবার ফিরে আসে। ওটা কি জিনিস বুঝতে
পারছিনা।
বাজার কমিটির সভাপতি শুকুর আলী জানান, সীমান্ত থেকে বাজারটি প্রায় ৫ কিলোমিটার দূরে। এখানে ভারতীয়
রোবট আসার সম্ভাবনা নেই। তবে কারা এটা করেছে সেটা বের করা দরকার। আমরা অনেকটা আতংকগ্রস্থ।
খবর পেয়ে বুধবার দুপুরে সকালে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্তাসির মামুন মুন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্যামেরা ও ভিডিও ফুটেজ নেয়া হয়েছে। সিআইডিতে ফরেনসিক টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলমান এখন কিছু বলা যাচ্ছে না।। তবে এটা ক্যামেরার সমস্যা ও আলোর কারনে এমন দৃশ্যের অবতারনা হতে পারে ।
২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মাহাবুব উল হক জানান, প্রাথমিকভাবে এটা একটি বাই
সাইকেল মনে হচ্ছে। এখানে রোবট আসার কোন সম্ভাবনা নেই। অধিকতর পর্যবেক্ষণ চলছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!