ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে ২৭২ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মজিবর রহমানের ছেলে আঃ জলিল (৪৫)-কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ২৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মাদক মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অপরাধ
ভূরুঙ্গামারীতে ২৭২ পিস ইয়াবাসহ একজন আটক
প্রকাশ: 12 January 2026, 08:55 PM
পড়া হয়েছে: ২৭৮১০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
5 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply