হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ

প্রকাশ: 26 November 2026, 04:09 PM পড়া হয়েছে: ২২৬ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উত্তর ধরলা বাস-মিনিবাস উপকমিটি (৩১৪)-এর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা শেষে পরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকেল ৩টার দিকে উপকমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান বাবলার নেতৃত্বে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের জামতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। এতে উপকমিটির কয়েকশ পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি এবং নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী শ্রমিকরা সুশৃঙ্খলভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!