হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩১০ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজন ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্বরস্থ শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় দেশাত্মবোধক ও ভাষার গান পরিবেশনের মাধ্যমে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট ও এনজিও কার্যালয়ে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও বাদ জোহর ও সুবিধাজনক সময়ে শহীদদের রূহের মাগফেরাত কামনায় উপজেলার মসজিদ, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!