ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধে মোঃ হাকিমুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ রবিবার (১ ফেব্রুয়ারী ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে উক্ত দণ্ড প্রদান করেন। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অপরাধ
ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট, ৪ মাসের কারাদণ্ড
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৬৩১৪ বার
ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট, ৪ মাসের কারাদণ্ড
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সীমান্তে বিজিবি–সেনাবাহিনীর সমন্বিত মোতায়েন: বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় নতুন ভাবনার সময়
1 hour আগে
ভূরুঙ্গামারী থেকে ঢাকা ও কুড়িগ্রামগামী বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা বাস পোড়ানোর ঘটনায় মামলা।
5 hours আগে

Leave a Reply