ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জাতীয় ও বৈশাখী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বৈশাখী অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে পান্তা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ মুক্ত মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের ভাওয়াইয়া ও লোক সঙ্গীত পরিবেশন করা হয়।
শোভাযাত্রায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply