হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০৩ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি অফিসের সেবা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ এবং সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, “মেলায় আগত ভূমি মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, “ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার বিষয়ে জনগণকে সচেতন করাই এই ভূমি সেবা মেলার মূল উদ্দেশ্য।”

এসময় উপজেলার ১০ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার ভূমির মালিক ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ভূমি সেবা মেলাটি ১৯ মে থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!