হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী

প্রকাশ: 27 November 2026, 11:20 AM পড়া হয়েছে: ২৪২ বার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১ হাজার ২৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এবারের নির্বাচনে ৮টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে দুজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইনতাজ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মোঃ ছাইফুর রহমান (ছাতা) ও মোঃ শফিকুল ইসলাম (ট্রাক), সহ-সভাপতি পদে মোঃ আমিনুর ইসলাম (বাঘ) ও মোঃ মিলন শেখ (আকাশ) (ফুটবল), সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম (কলস) ও মোঃ আব্দুল হামিদ (টেপু সর্দার) (বটগাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ক্যাশিয়ার পদে মোঃ নুরুল ইসলাম (চেয়ার) ও মোঃ রিয়াজ উদ্দিন (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ছুমির উদ্দিন (নারিকেল) ও মোঃ জয়নাল আবেদীন (ঘর), দপ্তর সম্পাদক পদে মোঃ ওবায়দুল হক বাচ্চু-মন্ডল (গরুর গাড়ি) ও মোঃ সুরুজ্জামান (বাটু) (ঢোল) প্রতীক নিয়ে লড়ছেন।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান (মাইক) ও মোঃ রমজান আলী (মোটরসাইকেল) এবং কার্যকরী সদস্য পদে মোঃ জহুরুল ইসলাম (টিউবওয়েল) ও মোঃ নূর ইসলাম (গেন্দা) (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে তৎপর রয়েছেন।

উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর রাজ-২৬৬১। এর প্রধান কার্যালয় ভূরুঙ্গামারী, কুড়িগ্রামে অবস্থিত।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!