হোম / অপরাধ
অপরাধ

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ: 4 September 2026, 05:53 AM পড়া হয়েছে: ১২ বার
Oplus_16908288

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বস্তা ইউরিয়া ও ১১ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

অভিযানে মোঃ বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি এবং মানিক মিয়ার কাছ থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় লোকজন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে লাইসেন্সবিহীনভাবে অবৈধ সার মজুদের দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী মো. বেলাল মিয়া ও মানিক মিয়াকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। উপস্থিত স্থানীয়রা বলেন, সার সংকট ও কৃত্রিম সংকট তৈরির সুযোগ নিয়ে কেউ কেউ অবৈধভাবে সার মজুদ করছেন। তাঁদের দাবি, শুধু অর্থদণ্ডের পরিবর্তে আইন অনুযায়ী জেল ও জরিমানার মতো কঠোর শাস্তি নিশ্চিত করা হলে অবৈধভাবে সার মজুদের প্রবণতা কমবে এবং প্রকৃত কৃষকেরা সহজে সার পাবেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!