হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীর মেধাবী শিক্ষার্থী মাছুমা আক্তারের ঢাবিতে ভর্তির সাফল্য উপজেলা প্রশাসনের শিক্ষা সহায়তা প্রদান

প্রকাশ: 4 March 2026, 04:47 PM পড়া হয়েছে: ১৪০৯২ বার


কুড়িগ্রাম প্রতিনিধি:
ভুরুঙ্গামারী ইউনিয়ন-এর কৃতী শিক্ষার্থী মোছাঃ মাছুমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে ভর্তির সুযোগ অর্জন করেছে। তার এ সাফল্যে পরিবার, এলাকাবাসী ও শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোছাঃ মাছুমা আক্তার, পিতা- মোঃ মতিয়ার রহমান। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ লাভ করেন। তার এই অর্জন স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।
তার সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার  শাহাদাৎ হোসেন জানান, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করা সরকারের অঙ্গীকারের অংশ।
মাছুমা আক্তারের জন্য পরিবারের সদস্য, শিক্ষক ও এলাকাবাসী শুভকামনা জানিয়েছেন। ভবিষ্যতে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সবার।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!