ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় মাটি খননের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের একটি মরিচাধরা অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলাকালে শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সাদৃশ্য মনে হলে তারা দ্রুত জমির মালিকের কাছে জমা দেন।
বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জমির মালিক ভুরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করলে, ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত বস্তুটির মাথায় ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় নিক্ষিপ্ত কোনো গ্রেনেড বা মর্টারশেল, যা বিস্ফোরিত না হয়ে দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্তর্জাতিক
ভুরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল)উদ্ধার
প্রকাশ: 2 April 2026, 12:39 AM
পড়া হয়েছে: ১৫৬৯৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসক মঞ্জুর
6 hours আগে
কালীগঞ্জে পৌর নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত
3 days আগে

Leave a Reply