ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে ভুরুঙ্গামারী উপজেলায় অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
গত ১৬ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের ১৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রত্যেককে ৩ হাজার টাকা করে মানবিক সহায়তার চেক দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের সম্পাদক আনোয়ার হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,জাতীয় নাগরিক পার্টির নেতা মাহফুজার রহমান কিরণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেক প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন বলেন, সরকারের এ উদ্যোগ অসহায় মানুষের জন্য ঈদকে আনন্দময় করে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও জানান, এই সহায়তার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
কুড়িগ্রাম
ভুরুঙ্গামারীতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১১০ বার
বিজ্ঞাপন

Leave a Reply