হোম / জাতীয়
জাতীয়

বীরগঞ্জে ঝাড়বাড়ী ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার মানুষের অংশগ্রহণে বিশাল নির্বাচনী জনসভা

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৪ বার


দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার ঈদগাহ মাঠে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতিতে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মোঃ মতিউর রহমান। তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিকনির্দেশনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন, বীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ আবু বক্কর সুমন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং শতগ্রাম ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ তৈয়বুর রহমান।
জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!