হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন নাগেশ্বরীর তিন নেতা

প্রকাশ: 18 July 2026, 05:20 PM পড়া হয়েছে: ৩১ বার

মোঃ রুবেল হোসেন | বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তিন নেতা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। তাদের মধ্যে কচাকাটা ইউনিয়নের এরশাদুল হক সহ-সভাপতি, রামখানা ইউনিয়নের আব্দুল মান্নান সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং হাসনাবাদ ইউনিয়নের মো. মমিনুল ইসলাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

কেন্দ্রীয় কমিটিতে নাগেশ্বরীর তিন নেতার অন্তর্ভুক্তির খবরে উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

নাগেশ্বরী উপজেলা যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, “নাগেশ্বরী উপজেলার জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের সংবাদ। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে তিনজন নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। আমরা বিশ্বাস করি, তারা সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন।”

নবনিযুক্ত সহ-সভাপতি এরশাদুল হক বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং যুবসমাজের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করব।”

সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি দায়িত্বও। প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং সাংগঠনিক যোগাযোগ সম্প্রসারণে নিষ্ঠার সঙ্গে কাজ করব। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এদিকে, নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম হাসান ও সাধারণ সম্পাদক মো. মুনতাজুল ইসলামের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে নাগেশ্বরী উপজেলার নেতাকর্মীরা সংগঠনের সার্বিক সফলতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!