সাদেকুল ইসলাম রনি, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব সজীব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা, সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব, আদিতমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় আদিতমারী থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল কর্মজীবন কামনা করেন। পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি মো. গোলাপ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার রায়, সহ-সভাপতি উমর ফারুক সুমন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায়, অর্থবিষয়ক সম্পাদক ফারুক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম সরকার এবং কার্যনির্বাহী সদস্য সাদেকুল ইসলাম রনি, সঞ্জয় কুমার রায়, আতিকুল ইসলাম আতিক ও মো. নুরুজ্জামান আহমেদসহ অন্যান্য সদস্যরা।
এ সময় নবাগত ওসি মো. নাজমুস সাকিব সজীব বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ আদিতমারী উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply