বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রবিনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিন উত্তর চেলোপাড়া এলাকার মোঃ মিরাজের ছেলে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা
প্রকাশ: 6 April 2026, 05:29 PM
পড়া হয়েছে: ২৮৫৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
3 weeks আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
1 month আগে

Leave a Reply