হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রকাশ: 23 June 2026, 06:03 PM পড়া হয়েছে: ৪১ বার

ভুরুঙ্গামারী প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব মাইদুল হোসাইনসহ উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!