কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলি উল্টে আতাউর রহমান (২৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আতাউর রহমান নাগেশ্বরীর এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথে ধরলা সেতু পার হওয়ার পরপরই হঠাৎ বিকট শব্দে ট্রলিটির শকআপ ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা ও যানবাহনের ত্রুটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুড়িগ্রাম
ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালক নিহত
প্রকাশ: 6 April 2026, 05:26 PM
পড়া হয়েছে: ১৮১৬ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
6 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply