কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার শীলখালী এলাকায় বিশেষ তল্লাশিকালে প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে সন্দেহভাজন তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির দরজার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে মোট ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালক মো. তৈয়ব (৩১) কক্সবাজার সদরের কলাতলী এলাকার বাসিন্দা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দকৃত ইয়াবা, গাড়ি ও অন্যান্য আলামতসহ তাকে টেকনাফ থানা-এ হস্তান্তর করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ
নারকোটিক্স ডগ ‘হেনরি’র তল্লাশিতে প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১২৪০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে দোলপূজার বিরোধে সংঘর্ষ: ৫ জন হাসপাতালে, ৪০ লাখ টাকা ছিনতাই ও স্বর্ণ লুটের পাল্টাপাল্টি অভিযোগ
7 hours আগে
ভুরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল)উদ্ধার
4 days আগে

Leave a Reply