হোম / অপরাধ
অপরাধ

নাগেশ্বরীর ভবাণীপুর কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে অশ্লীলতা, মাদক ও জুয়ার অভিযোগ।

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৭ বার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে প্রবেশ করে আপত্তিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শ্মশান ঘাট এলাকায় মাদক সেবন ও জুয়ার আসর বসানোর অভিযোগও উঠেছে।

জানা গেছে, গত ২০ মে ২০২৬ তারিখে স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্র শ্রী আশীষ কুমার (২৭) নাগেশ্বরী থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান যে, কয়েকজন যুবক ভবানীপুর কেন্দ্রীয় শ্মশান ঘাট মন্দিরে প্রবেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করে ছবি তুলে তা অনলাইনে প্রচার করছে।

অভিযোগে সুনির্দিষ্টভাবে মো. সুমন মিয়া (২৮), পিতা— মো. জমসের আলী এবং মো. আতিকুর রহমান (২৮), পিতা— ইসলাম মিয়া, উভয় সাং কুমারপাড়া, ভবানীপুরসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পবিত্র ধর্মীয় স্থানে প্রবেশ করে আপত্তিকর আচরণ ও ছবি পোস্টের মাধ্যমে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় শ্মশান ঘাট এলাকায় জুয়া ও মাদকের আসর বসিয়ে আসছে। এলাকাবাসী একাধিকবার তাদের বাধা দিলে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগও রয়েছে। ফলে স্থানীয় নারী, শিশু ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

ঘটনার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুর রহমান শ্রাবণ নামে একটি ফেসবুকের আইডিতে  প্রচারিত ছবির স্ক্রিনশটের কপিসহ নাগেশ্বরী থানায় জিডি নং- ১১০৩ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়  অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান জানান ঘটনাস্থল আমি নিজে তদন্ত করেছি। শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!