ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বজ্রপাতে ওবাইদুল হক (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওবাইদুল হকসহ তিনজন মিলে বাড়ির পাশের জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওবাইদুল হক একই গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ও শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম জানান, “তিনজন একসঙ্গে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন। তাদের মধ্যে ওবাইদুল হকের অবস্থা গুরুতর ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।”
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান বলেন, “আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জেনেছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।
অপরাধ
নাগেশ্বরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬০০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
22 hours আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
5 days আগে

Leave a Reply