রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে শীতার্ত অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর পৌর এলাকার বিভিন্ন মহল্লা ও গোল্লাপাড়া বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি, তানোর পৌর বিএনপির নেতা আব্দুল মালেক মন্ডল এবং তানোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মোল্লা। এ সময় বিএনপির নেতা আবুল হাসেমসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই তানোর পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তারা আরও জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রাজশাহী বিভাগ
তানোরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪০৩৫৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
32 minutes আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply