ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও–২ আসনে নির্বাচনে প্রার্থী হওয়ার প্রায় এক বছর আগের শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র ও ওই আসনের প্রার্থী ফারুক হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–২ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান আলী কাশিপুর ইউনিয়নের মহারাজা বাজার এলাকায় টহল দেন। এ সময় বাজারসংলগ্ন স্থানে কয়েকটি রঙিন পোস্টার চোখে পড়লে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুক হাসানের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।
জরিমানার বিষয়ে ফারুক হাসান বলেন, “মাত্র দুই-একটি রঙিন পোস্টার দেখিয়ে আমাকে জরিমানা করা হয়েছে। অথচ এগুলো কোনো ভোট চাওয়ার পোস্টার নয়; প্রায় এক বছর আগে লাগানো শুভেচ্ছা পোস্টার।”
তিনি আরও অভিযোগ করেন, “ঠাকুরগাঁও–২ আসনের বিভিন্ন এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের রঙিন পোস্টার এখনো টানানো রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমার ক্ষেত্রে প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।”
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
অপরাধ
ঠাকুরগাঁও–২ আসনে শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২৯৪৪ বার
ঠাকুরগাঁও–২ আসনে শুভেচ্ছা পোস্টার সাঁটানোর অভিযোগে গণঅধিকার পরিষদের মুখপাত্রকে জরিমানা
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
21 hours আগে
ভূরুঙ্গামারীতে ঈদ উপলক্ষে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
1 day আগে

Leave a Reply