হোম / আইন ও পরামর্শ
আইন ও পরামর্শ

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬২ বার
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ঠাকুরগাঁও জেলা-এ জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।

প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, ড্রিল দক্ষতা ও টার্নআউট পর্যালোচনা করে পুলিশ সুপার মহোদয় জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এ সময় তিনি সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিট ও থানার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত নানা সমস্যা, আবেদন-নিবেদন এবং প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে বিষয়গুলো শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ অফিসের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ডিআইও-১, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ প্রবণতা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকলকে আরও দায়িত্বশীল, সৎ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ প্রদান করেন। তিনি জনগণের আস্থা অর্জনে সেবামূলক ও মানবিক পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সার্বিকভাবে দিনব্যাপী এ আয়োজন জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!