ঝিনাইদহ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হচ্ছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
রাশেদ খান জানান, মঙ্গলবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কার্যালয়ে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ওই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। সভায় তাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত জানানো হয়।
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় জনসভা করবেন—এই শর্তে আমি ওই আসন থেকে প্রার্থী হতে সম্মতি দিয়েছি। খুব শিগগিরই বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে।”
রাশেদ খানের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। তিনি ওই গ্রামের নবাই বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি আসনে বিএনপির প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি তিনটি আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
জাতীয় সংসদ নির্বাচন
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান
প্রকাশ: 24 December 2025, 11:25 AM
পড়া হয়েছে: ৫৪১৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
1 day আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply