হোম / অপরাধ
অপরাধ

জেলা প্রশাসক ও পুলিশের গাড়ি ভাঙচুরের দুইটি পৃথক মামলায় ১১ আসামী ৩ দিনের রিমান্ড আগামীকাল শেষ হবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ ।

প্রকাশ: 25 June 2026, 01:00 AM পড়া হয়েছে: ৩৯ বার

সাদেকুল ইসলাম রনি
আদিতমারী লালমনিরহাট।
প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের ১ নং ওয়ার্ডের আলোচিত নন্দিনী শিশু হত্যা কে কেন্দ্র করে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ,বিজিবি অধিনায়ক, ফায়ার সার্ভিস, জেলা গোয়েন্দা পুলিশ , সহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরজমিনে উপস্থিত হলে ঘটনাস্থলে ভেলাবাড়ী ইউনিয়ন সহ অন্যান্য এলাকার লোকজন হঠাৎ প্রশাসনের গাড়ী ভাঙচুর ও মারপিট করে গুরুতর আহত করেন। এই ঘটনায় লালমনিহাট জেলা প্রশাসক কর্তৃক ১৮/০৬ /২০২৬ ইং তারিখে ১৫০০ লোকের অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন যাহার নাম্বার ১৩
এদিকে আদিতমারী থানা পুলিশ উক্ত ভাঙচুরের ঘটনায় ১৭/৬/২৬ ইং তারিখে আরো একটি অজ্ঞাতনামা ১৫০০ লোকের নামে আসামি করে মামলা দায়ের করেন যাহারা নং ১১
লালমনিরহাট জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদিতমারী থানা পুলিশ যৌথ অভিযানে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ১১ জন আসামি কে গ্রেফতার করেন।
আসামিদের আদালতে হাজির করে আদিতমারী থানা কর্তৃক মামলার বাদী এস, আই, আতাউর রহমান এবং জেলা প্রশাসক কর্তৃক মামলার বাদী এস,আই ,আহসান হাবীব, গত ২২/৬/২০২৬ ইং তারিখে পৃথক পৃথক দুটি মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত দুই টি মামলায় আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আসামি হচ্ছেন রাশেদুল মিয়া (২০),মেহেদি হাসান (২০),জাহিদ হাসান (২২)ফজলুল হক (৪৩),আসাদুজ্জামান (৪৫),আব্দুর রশিদ (৬২),আনন্দ কুমার (২০), উত্তম কুমার (২০),নিলকান্ত (৪০) ও জীবন চন্দ্র বর্মন (২৪) আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব সজীব বলেন ঘটনার সাথে যে সকল ব্যক্তি জড়িত রয়েছেন তাদের কে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে , সেই সাথে রিমান্ড কৃত আসামিদের ২৫/৬/২০২৬ ইং তারিখে ৩ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের সময় শেষ হবে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!