ফারহানা আক্তার জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।
এসময় তিনি জানান, কারখানার পরিবেশ অনেক খারাপ, নিম্নমানের সামগ্রী দিয়ে খাদ্য পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অনুমোদন বিহীন পন্য ব্যবহার করা সহ বিভিন্ন কারণে তিন প্রতিষ্ঠানকে নগদ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।অভিযানে জয়পুরহাট র্যাব
ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরুল হুদা জয়পুরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুস সালাম সহ র্যাব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরাধ
জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৮৯৯ বার
জয়পুরহাটে ৩ টি কারখানায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভুরুঙ্গামারীতে মাটি খুঁড়তে গিয়ে হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল)উদ্ধার
2 hours আগে
শিশুটি জানে না তার মা কি ভয়ানকরোগ বুকে বহন করে বেড়াচ্ছে!
8 hours আগে

Leave a Reply