হোম / জাতীয়
জাতীয়

জনগণের মুখোমুখি’ লালমনিরহাট ৩ আসবের ৬ এমপি প্রার্থী

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩৮ বার
জনগণের মুখোমুখি’ লালমনিরহাট ৩ আসবের ৬ এমপি প্রার্থী
জনগণের মুখোমুখি’ লালমনিরহাট ৩ আসবের ৬ এমপি প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি
‎’একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ এই প্রতিপাদ্যে জনগনের মুখোমুখি হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩আসনের ৬ এমপি প্রার্থী।

‎শনিবার (৩১ জানুয়ারি) সকালে লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে সুশাসনের জন্য নাগরিক সুজন ওই অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রতিটি নির্বাচনের মতই আসন্ন নির্বাচনে প্রার্থীদের জনগনের মুখোমুখি দাড় করান সুশাসনের জন্য নাগরিক সুজন। সংগঠনটির লালমনিরহাট জেলা শাখা লালমনিরহাট ৩ (সদর) আসনের প্রার্থীদের জনগনের মুখোমুখি করতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে প্রার্থীদের কাছে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সুশাসন ও স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন করেন। প্রার্থীরাও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাঁদের নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে ‎অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ লালমনিরহাট ৩ আসনের ৬জন প্রার্থীই উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, এই ধরনের উন্মুক্ত মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হয়। কারণ নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!