মোঃ জাহিদ হাসান।
রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দে এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে চাকিরপশার বিলে অবৈধভাবে পেতে রাখা ৩৬টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সামিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
উপজেলা মৎস্য দপ্তর ও স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা মাছ রক্ষাসহ জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply