হোম / জাতীয়
জাতীয়

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা সংকটাপন্ন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ পড়া হয়েছে: ১২৯৯৪ বার



নিজস্ব প্রতিবেদকঃ গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসা নিচ্ছেন। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আজ দেশটিতে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। পরে রাতের দিকে ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, “হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

শরিফ ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে গুরুতর আহত করে। আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

উন্নত চিকিৎসার জন্য গত সোমবার হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে ছিলেন তাঁর ভাইসহ বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা।


বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!