স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়া) আসনে দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গাজীপুর-৫ আসনকে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক জনপদে রূপান্তরের লক্ষ্যে এই ইশতেহার ঘোষণা করা হয়।
ঘোষিত ইশতেহারে উন্নয়ন পরিকল্পনার ১০টি সেক্টর অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো হলো—
১. সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ
২. সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ
৩. শিক্ষা ও সংস্কৃতি খাত
৪. স্বাস্থ্য খাত
৫. অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত
৬. যুব ও ক্রীড়া খাত
৭. দুস্থ ও অসহায় পুনর্বাসন খাত
৮. কর্মসংস্থান খাত
৯. তথ্য ও প্রযুক্তি খাত
১০. কৃষি, শিল্প ও বাণিজ্য খাত
ইশতেহার ঘোষণাকালে বক্তারা বলেন, এসব খাতে পরিকল্পিত ও বাস্তবসম্মত উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর-৫ আসনকে একটি আধুনিক ও জনবান্ধব এলাকায় রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন ও তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মুখলেসুর রহমান, উপজেলা আমির হাজী আফতাব উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরী, এনসিপি নেতা মুস্তাফিজুর রহমান, রিদওয়ান শেখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
কুড়িগ্রাম
গাজীপুর-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ: 6 February 2026, 09:36 PM
পড়া হয়েছে: ৪৮১৭ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
2 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply