গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতা ও তার বাবার সঙ্গে সংঘর্ষে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রানী (৪৫)। তিনি দুলাল মার্কেটে অবস্থিত ‘রানী ফ্যাশন গ্যালারি’র মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে আশিক ছুরি হাতে রানীর ওপর হামলা চালান।
এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।
আহত হৃদয় বলেন, “পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই আমার মায়ের ওপর হামলা চালানো হয়।”
স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলেন এবং ঘটনার সময় তার বাবা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরাধ
গাজীপুরে পাওনা টাকা নিয়ে বিরোধে ছাত্রদল নেতার বাবার সঙ্গে সংঘর্ষ, নারী ব্যবসায়ী নিহত
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৯৭৮ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধে স্থবির নগরী, বকেয়া বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ
4 days আগে

Leave a Reply