হোম / অপরাধ
অপরাধ

গাজীপুরের কালিয়াকৈরে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২৬৮ বার


নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকার বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বাবর আলী মার্কেটের একটি দোকানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে ড্রাম ও কন্টেইনারে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!