জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট থেকে উত্তর কৃষ্ণপুর মন্ডলপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক ৪ মার্চ, সকাল ১১টায় স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দ তৈরি হয়েছিল। বৃষ্টির পানি জমে কাদা–পানিতে একাকার হওয়ায় স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ প্রতিদিন হাজারো মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছিল। যুবদলের নেতাকর্মীরা মাটি ফেলে গর্ত ভরাট করে সড়কটিকে চলাচলের উপযোগী করেন।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছিল। সাধারণ মানুষের চলাচলের স্বাচ্ছন্দ্যের জন্য স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাটি নতুন নির্মিত হওয়া পর্যন্ত যাতে নির্বিঘ্নে চলাচল করা যায়, সেজন্য কাজ করেছি।”
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মাস্টার, আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, আতিকুর হাসান সোহাগ, রেজহাত হোসেন রনি, নয়ন প্রধান, সাদ্দাম হোসেন, রাজীব, আকাশ, ফজল, শাকিল, ছাত্রদল নেতা পিয়াস আহমেদ পৃথিবী, আল ইমরান মন্ডল, ইমনসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অস্থায়ী সংস্কারের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবার স্থায়ীভাবে সড়কটি নির্মাণে উদ্যোগী হবে।
কুড়িগ্রাম
কোদাল–বেলচা হাতে যুবদল, আটাপাড়া রেলগেট থেকে কৃষ্ণপুর মন্ডলপাড়া সড়ক সংস্কার
প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply