হোম / জাতীয়
জাতীয়

কুড়িগ্রাম-৪ আসনে দাঁড়িপাল্লার জয়: মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০০৬ বার
কুড়িগ্রাম-৪ আসনে দাঁড়িপাল্লার জয়: মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত
কুড়িগ্রাম-৪ আসনে দাঁড়িপাল্লার জয়: মোস্তাফিজুর রহমান মোস্তাক বেসরকারিভাবে নির্বাচিত


কুড়িগ্রাম প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৩০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সবগুলো কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেব নাথ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!