হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির কঠোর চোরাচালানবিরোধী অভিযান

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ পড়া হয়েছে: ২২৩২ বার
কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির কঠোর চোরাচালানবিরোধী অভিযান
কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির কঠোর চোরাচালানবিরোধী অভিযান



কুড়িগ্রাম প্রতিনিধি
রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ চোরাচালান সম্পূর্ণরূপে প্রতিহত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) গত ২৪ ঘণ্টায় সীমান্ত এলাকায় কঠোর ও সমন্বিত অভিযান পরিচালনা করেছে।
এ অভিযানে বিজিবি সদস্যরা ২৯ লাখ ৪ হাজার ৮৫০ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, মাদকদ্রব্য, কসমেটিকস, ফলমূল, কম্বল, বাইসাইকেল, পেঁয়াজসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!