কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্তবর্তী এলাকায়।
পরে আটক যুবকদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
আটকৃত দুই ভারতীয় নাগরিক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ি এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২০) ও একই জেলার সাহেবগঞ্জ থানার কিসামত করলা গ্রামের জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)। অপর বাংলাদেশী যুবক আয়নাল হক (২৬) এর বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা খলিশাকোঠাল এলাকায়। তিনি ওই এলাকার মনসের আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ৮০ পিচ ইয়াবা আটক করে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ উপজেলার বালাটারি গ্রামের মৃত: মনসের আলীর ছেলে জেলালের বাড়িতে মাদক কেনাবেচার খবরে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ভারতীয়সহ অন্যান্যরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
ফুলবাড়ী থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটক দুই ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির কাছে হস্তান্তর করা হবে এবং অপর বাংলাদেশী যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটক দুই ভারতীয় নাগরিকের আটকের বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। রাতের মধ্যেই তাদেরকে বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হবে।
অপরাধ
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ২২৭৬৮ বার
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেশী যুবককে আটক করেছে পুলিশ
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীর পাইকডাঙ্গাকে দুধকুমারের ভাঙন থেকে রক্ষার আকুতি, চরের জন্য পৃথক মন্ত্রণালয়ের দাবি
10 minutes আগে
রাজারহাটে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরীদের প্রথম পর্বের সমাপনী ও সনদ বিতরণ
16 hours আগে

Leave a Reply