হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামে ২২ বিজিবির বিশেষ অভিযানে বিপুল মাদক ও চোরাচালানী পণ্য আটক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৪১ বার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। গত ১২ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে সর্বমোট ১৩ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলার উত্তর ধলডাঙ্গা,ময়দান  ও যাত্রাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে গবাদিপশু, এয়ার গানের গুলি, শাড়ি, প্যান্ট পিস এবং ভারতীয় মদ আটক করা হয়। তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে কঠোরভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,

“সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কঠোর অবস্থান বহাল থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!