কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। কুড়িগ্রামের কৃতি সন্তান জাতীয়তাবাদী আদর্শের পরিক্ষিত সৈনিক পৌর যুবদলের ৪ নং ওয়ার্ডের ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন যুব নেতা হুমায়ুন কবির । তিনি ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রাম জেলা শাখার সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২৬ সাল অদ্যবধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুবদলের রাজনীতি করতে গিয়ে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে অসংখ্য হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী ষড়যন্ত্রের শিকার হয়ে বিগত সরকার আমলে তৎকালীন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যুব নেতা হুমায়ুন কবির এর বসত বাড়িতে হামলা ভাঙচুর ও তাকে কয়েক দফায় রক্তাক্ত যখন করে । বিগত আওয়ামী লীগ সরকারের রোশানলে পরে তিনি মারাত্মকভাবে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন। নির্যাতন বঞ্চনা দুঃখ কষ্টের মধ্যেও যুব নেতা হুমায়ুন কবির কখনো জাতীয়তাবাদী আদর্শের বিচ্যুতি ঘটান্নি। বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে , দেশমাতা গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে যুব নেতা হুমায়ুন কবির কুড়িগ্রাম জেলায় ব্যাপক ভূমিকা রেখেছে। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন মোঃ হুমায়ুন কবির সম্প্রতি সার্ক পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। কলকাতা ভিত্তিক এই সম্মাননা প্রাপ্তিতে কুড়িগ্রামের বিভিন্ন পেশাজীবী মানুষজন তার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মোঃ হুমায়ুন কবির কুড়িগ্রাম পৌর শহরের মোঃ আব্দুল বাতেন এবং মোছাঃ কহিনুর বেওয়ার সন্তান। তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি কুড়িগ্রামের যুব সমাজের জন্য একটি অনুপ্রেরণা। ঢাকার থ্রি স্টার হোটেল অর্নেটে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তার হাতে এই পুরস্কার তুলে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলা শাখার আগামীতে যে কমিটি হোক , দলের নেতা কর্মীরা পরীক্ষিত এই ত্যাগী নেতার মূল্যায়ন দাবি করেছে। এ ব্যাপারে যুব নেতা হুমায়ুন কবির জানায়, জেলা বিএনপি’র দায়িত্বশীল নেতারা আমাকে মূল্যায়ন করে যে দায়িত্বই দেবে আমি যথাযথ দায়িত্ব সম্মানের সাথে পালন করব।
কুড়িগ্রাম
কুড়িগ্রামে যুবদল থেকে উঠে আসা দুর্দিনের পরীক্ষিত নেতা হুমায়ুন কবির এর মূল্যায়ন চায় নেতাকর্মীরা
প্রকাশ: 5 July 2026, 05:16 PM
পড়া হয়েছে: ২২২ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গাামারীতে একাধিক এনআইডি ও দ্বৈত কাবিনের অভিযোগ: খোরপোষ আদায়ে প্রতারণার চেষ্টা আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী।
9 hours আগে
সিসিটিভি ফুটেজে মিলল সূত্র, ১৬ বছরের কিশোর অটোরিকশাচালক হত্যা মামলার রহস্য উদঘাটন; গ্রেপ্তার ১
1 day আগে

Leave a Reply