হোম / অপরাধ
অপরাধ

কুড়িগ্রামের ১২ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩৩৪ বার

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ মে) বিকেল ৫টায় অভিযান চালিয়ে ওই নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা।

ধৃত নারী যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নারী মাদক কারবারিকে চিলমারী থানায় হস্তান্তর করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!