হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীর পাড়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিচয় শনাক্তে তদন্ত শুরু

প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭৩ বার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীর পাড়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিচয় শনাক্তে তদন্ত শুরু
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নদীর পাড়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিচয় শনাক্তে তদন্ত শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি: আজ বুধবার (০৪ মার্চ ২০২৬) সকালে জেলার র আন্ধাড়িঝাড় ইউনিয়নের চর ধাউরার কুটি ৮ নং ওয়ার্ডের হাজীপাড়ার শেষ প্রান্তে নদীর পাড় থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর পাড়ে গেলে এলাকাবাসী প্রথমে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!