নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি:- ১৩.৪.২৬কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশী যুবক বিএসএফের হাতে আটক হয়েছে। আটক দুই বাংলাদেশী হলো নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।বিজিবি ও স্থানীয়রা জানান, রবিবার রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এসময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিনদিন থেকে তার ছোটভাই বাড়ি থেকে বের হয়েছেন। আজ সোমবার সকালে শুনতে পান সে ভারতে আটক হয়েছে। কি কারণে সে ভারতে গিয়েছে তিনি জানেন না। তবে ভাইয়ের খোজে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন তিনি।নারয়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ইউনিয়নেরই একজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি। এর পর কি হয়েছে জানি না।কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব উল হক জানান, দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। বিকালে পতাকা ঠৈকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে।
অপরাধ
কচাকাটার সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশী আটক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬০৮ বার
Oplus_16908288
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
সোনাহাট স্থলবন্দরে ৯ দিন অচলাবস্থা: বেকার ২ হাজার শ্রমিক, রাজস্বে বড় ধসঃভারতীয় সিন্ডিকেট, ওয়্যারহাউস জটিলতা ও সমন্বয়হীনতায় স্থবির বন্দর কার্যক্রম
1 hour আগে
কুড়িগ্রামে রাতে নিখোঁজ গৃহবধূ, সকালে তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার
2 hours আগে

Leave a Reply