কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় ব্যাপারীটারী গ্রামে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) শনিবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ইদুল মিয়া (১৩) প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিল। অভিযোগ রয়েছে, রাতের কোনো এক সময় তার মা শাহিনুর বেগম (২৮) ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় শিশুটির গোঙ্গানীর শব্দ শুনে ইদুল মিয়ার বড় চাচা ও চাচী ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের প্রাথমিক চিকিৎসা শেষে আহত ইদুল মিয়াকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মামলার ভয়ে শাহিনুরের আত্মীয় স্বজনরা স্থানীয় কিছু টাউট বাটপারের পরামর্শে ঘটনা ধামাচাপা দিতে রাতেই তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর সকলের সামনে মুখ খুলতে দিচ্ছে না।
খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত মা শাহিনুর বেগম আত্মগোপন করেন।আজ রবিবার ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী ইদুল মিয়াকে পাওয়া গেলেও তার মাকে পাওয়া যায়নি। ঘাতক শাহিনুর বেগম বর্তমানে পলাতক রয়েছে।
এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, ঘটনার সঙ্গে অভিযুক্ত নারীর বড় বোন, একই এলাকার ছড়ারপাড় গ্রামের নওসাদ আলীর স্ত্রী শাহিদা বেগমের সম্পৃক্ততা থাকতে পারে।
ঘটনার নেপথ্যে পারিবারিক বিরোসহ অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার বলেন, “এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনার পর এলাকায় তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply